বিনোদন

মৃত্যুর আগে গর্ভবতী ছিলেন প্রত্যুষা

 প্রত্যুষা
প্রত্যুষা

মৃত্যুর আগে গর্ভবতী ছিলেন ভারতের টেলিভিশন অভিনেত্রী ‘বালিকা বধু’ সিরিয়ালের প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। অস্বাভাবিক মৃত্যুর কয়েক দিন আগে খুব সম্ভবত তিনি একবার গর্ভপাতও করিয়েছিলেন।

সোমবার রাতে মুম্বাইয়ের জে জে হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বছর বয়সী প্রত্যুষার ইউটেরাসের কোষের হিস্টোপ্যাথলজিকাল পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন চিকিৎসকরা। মৃত্যুর বড় জোর মাসখানেক আগে খুব সম্ভবত তিনি গর্ভপাত করিয়েছিলেন বলেও জানিয়েছেন তারা।

জে জে হাসপাতালের ডিন টিপি লাহানে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী, গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে প্রত্যুষার মৃত্যু হয়েছে। এছাড়া তার ওপর কোনও ধরনের বিষ প্রয়োগ করা হয়েছিল কি-না, সেই সংক্রান্ত ভিসেরা পরীক্ষা কয়েক দিনের মধ্যে হবে বলে জানা গেছে।

তাছাড়া ডিএনএ পরীক্ষার জন্য প্রত্যুষার চুল, নখ ও রক্তের নমুনা সংরক্ষণ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত ২ এপ্রিল মুম্বাইয়ের বাড়ি থেকে প্রত্যুষার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই অভিনেত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ