পপ সুপারস্টার, এক কথায় বলা যায় পপ জগতের কিংবদন্তী, ‘প্রিন্স’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রিন্স রজার্স নেলসন আর নেই। বৃহস্পতিবার মিনেসোটার পেসলি পার্কে নিজস্ব রেকর্ডিং স্টুডিওর লিফট থেকে তার মৃতদেহ পাওয়া যায়।
তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
প্রিন্স রজার্স নেলসনের ৩৯টি অ্যালবাম প্রকাশ হয়েছে। ২০০৪ সালে ‘পার্পল রেন’ ছবির গানের জন্য অস্কার এবং ২০০৭ সালে ‘হ্যাপি ফিট’ ছবিতে ‘সং অব দ্য হার্ট’ গানটির জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছিলেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: