ভারতে সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ফের একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের এ জনপ্রিয় ৩ অভিনেতাকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিলেই তিন খানকে অনেকদিন পর এক সঙ্গে দেখা যাবে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে বেশ কয়েকজন তারকাদের আমন্ত্রণ জানিয়েছেন মোদি। তাদের মধ্যে তিন খানও রয়েছেন।
সবশেষ বলিউডের ওই তিন তারকা রজত শর্মার 'আপ কি আদালত' অনুষ্ঠানে হাজির হয়েছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: