বিনোদন

দিঘাপতিয়া রাজবাড়িতে সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি পর্যটকদের

দিঘাপতিয়া রাজবাড়ি
দিঘাপতিয়া রাজবাড়ি

ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ি। নাটোর শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এর অবস্থান। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন হিসেবে ঘোষাণা করার পর থেকেই নিরাপত্তাজনিত কারণে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল।

স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী পরিষদ সচিবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ অক্টোবর ২০১২ গণভবন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। মাত্র ২০ টাকার বিনিময়ে উত্তরা গণভবন আর ১০ টাকার টিকেটে রাজবাড়ি পরিদর্শন করে দর্শনার্থীরা মুগ্ধ হন।

তবে, রেস্টহাউস ও মোটেল না থাকায় থাকা-খাওয়া নিয়ে বিড়ম্বনা পোহাতে হয় দূর থেকে বেড়াতে আসা পর্যটকদের।

এছাড়া, রানী ভবানীর রাজবাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখা আর স্থাপনা ও দীঘিগুলো সংরক্ষণের দাবিও জানিয়েছেন পর্যটকরা।

এদিকে, নিদর্শনগুলোর সংস্কার ও পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়াতে প্রশাসনের পরিকল্পনার কথা তুলে ধরলেন জেলা প্রশাসক খলিলুর রহমান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ