সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলদের নিয়ে নাটোরে হয়ে গেলো দুই দিনব্যাপী বাউল মিলন মেলা। আত্মশুদ্ধির চর্চার মধ্য দিয়ে বাউল সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই এই আয়োজনের উদ্দেশ্য।
দেশের বিভন্ন প্রান্ত থেকে আসা বাউলরা গানে গানে মাতিয়ে রাখেন বাউল মেলা। নাটোর শহরের একপ্রান্তের হাজরা নাটোর গ্রামে বাউল সংগঠনের সহযোগিতায় স্থানীয় বাউল কার্তিক উদাসের বাড়িতে দু'দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গানের মধ্যে আত্মনিয়োগ করেন বাউল শিল্পীরা। মগ্ন থাকেন আত্মারশুদ্ধির চর্চায়।
ভক্ত দর্শনার্থীদের পদাচারণায় মেলা প্রঙ্গণ হয়ে উঠে উৎসব মুখর।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতিবর্ণের ভেদাভেদ দূর করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলর বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন চৌধুরী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: