বিনোদন

আজ বুদ্ধ পূর্ণিমা

বুদ্ধ পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা

আজ (শনিবার) বুদ্ধ পূর্ণিমা—মহামতি গৌতম বুদ্ধের জন্মগ্রহণ, বোধিলাভ ও মহাপরিনির্বাণের দিন। বৈশাখের এই পূর্ণিমা তিথিতে স্নান শেষে শুচিবস্ত্র পরিধান করে বুদ্ধের বন্দনায় এ পুণ্যোৎসব পালন করছেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা।

মন্দিরে মন্দিরে অর্চনার পাশাপাশি চলছে পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ ও সমবেত প্রার্থনা।

দুই হাজার ৫৫৭ বছর আগে আজকের দিনে মর্তে আবির্ভূত হয়েছিলেন মহামতি গৌতম বুদ্ধ। তার জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিলো বলে এর অন্য নাম ‘বুদ্ধ পূর্ণিমা’।

জন্ম, জরা, ব্যাধি ও মুত্যু এ চারটি কারণ উদঘাটন এবং মুক্তির লক্ষ্যে নিমগ্ন হন গৌতম বুদ্ধ। এক সময় রাজপ্রাসাদের বিত্ত, সুখ,ও স্বজনদের মায়া ত্যাগ করে বেরিয়ে পড়েন অজানার পথে। দীর্ঘ সাধনার পর বোধিপ্রাপ্ত হন গৌতম বুদ্ধ।

বুদ্ধ পূর্ণিমার পূণ্যোৎস পালনে দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝড়-বৃষ্টি অতিক্রম করে ছাতা মাথায় ভক্তরা আসেন রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে।

সকালে রাজধানীর বাসাবোর সবুজবাগের ধর্মরাজি বৌদ্ধ মহাবিহারে সদ্ধর্ম আলোচনা সভা, প্রার্থনা, প্রসাদ নিবেদন ও প্রসাদ বিতরনের মধ্য দিয়ে জগতের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

বুদ্ধের জীবনাদর্শ চর্চার মাধ্যমে অশুভ শক্তির বিরুদ্ধে অবস্থান নিতে সকলের প্রতি আহ্বান জানান বৌদ্ধ বিহারের সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের।

বুদ্ধের জীবন দর্শন চর্চার মাধ্যমে নিজেদের জীবন গড়ার ইচ্ছা তার ভক্তকুলের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ