বিনোদন

কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপন দেশজুড়ে

কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উদযাপনে দেশজুড়ে রয়েছে ব্যাপক কর্মসূচি।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তার পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ।

এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী , সংসদে বিরোধী দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসন।

নজরুলের জন্মবার্ষিকীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হচ্ছে চট্টগ্রামে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে নগরীর আউটার স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে এতে স্মারক বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্য মন্ত্রী এবং কবি পরিবারের সদস্য ও নজরুল গবেষকরা বক্তব্য রাখেন। এছাড়াও নানা আয়োজন থাকছে ময়মনসিংহের ত্রিশাল ও কুমিল্লার দৌলতপুরে।

এম এ আজিজ স্টেডিয়ামে সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ