এ সময়ের সারা জাগানো ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহির আজ- বুধবার বিয়ে। পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন তিনি।
গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন পাত্রী নিজেই। হবু বরের নাম অপু বললেন মাহি, আরো বললেন, ‘ওর নাম পারভেজ মাহমুদ। ডাকনাম অপু।
যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়ালেখা করে এসেছে। যুক্ত হয়েছে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসায় আর দুই পরিবারের সম্মতিক্রমে পারিবারিকভাবেই এ বিয়ের আয়োজন।
সকালে মাহির উত্তরার বাসায় প্রথমে বাগদান ও এরপর আক্দ অনুষ্ঠিত হয়। সকালের আনুষ্ঠানিকতার পর সন্ধ্যায় উত্তরার একটি রেস্তোরাঁয় থাকবে একটি ছোট্ট আনুষ্ঠান।
মাহি বলেন, সকালে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান ও আক্দ অনুষ্ঠিত হবে।
বাগদান প্রসঙ্গে মাহি বলেন, হুট করেই ঘটতে যাচ্ছে ঘটনাটা। পরিবার থেকে চাইছিল চলচ্চিত্রে কাজ কমিয়ে দিই। বিষয়টি মাথায় রেখে পারিবারিকভাবে এ আয়োজন।
নতুন জীবনের অনুভূতি কেমন লাগছে—জানতে চাইলে মাহি বলেন, এখনো কিছুই বুঝতে পারছি না।
মাহির স্বামী পারভেজ মাহমুদ বলেন, এটা একেবারেই পারিবারিক বিয়ে। নতুন জীবনে প্রবেশ করার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।
আগামী জুলাই মাসের শেষ দিকে দুই পরিবারের আয়োজনে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।