সম্প্রতি কন্যা সন্তানের বাবা রেলমন্ত্রী মো. মুজিবুল হক কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই ও সন্দেশ খাইয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যদের।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সদ্য বাবা হওয়ার আনন্দ ভাগাভাগি করেন রেলমন্ত্রী।
এ সময় প্রথমবার বাবা হওয়ায় প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরাও মজিবুল হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এক পর্যায়ে রেলমন্ত্রীর কাছে মেয়ের নাম রাখা হয়েছে কি-না এবং রাখলে কী রেখেছেন? তা জানতে চান শেখ হাসিনা।
প্রত্যুত্তরে রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, নাম এখনও রাখা হয়নি।
পরে রেলমন্ত্রীর মেয়ে হওয়ার খুশিতে একটি স্বরচিত কবিতা পাঠ করেন বিজ্ঞান ও প্রযক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
গক ২৮ মে বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তা।