পপ সম্রাট আজম খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা) আজম খানকে নিয়ে একটি স্মরণসভার আয়োজনে করেছে।
রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ভবনে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন স্বনামধন্য সঙ্গীত পরিচালক ও আজম খানের বড় ভাই আলম খান। বিশেষ অতিথি থাকবেন কবি আসাদ চৌধুরী ও গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর। আজম খানের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন। থাকবেন বামবার সদস্যরাও।
বামবার অন্যতম সদস্য মোহাম্মদ আলী সুমন বলেন, পপ সম্রাট আজম খানের হাত ধরেই বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের যাত্রা শুরু। তাই এরকম একজন সঙ্গীত ব্যক্তিত্বর পঞ্চম মৃত্যুবার্ষিকী স্মরণ করতে যাচ্ছি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: