বিনোদন

এবারের ঈদে বর্ণিল রঙে দেশিয় ফ্যাশন হাউসগুলো

দেশিয় ফ্যাশন হাউস
দেশিয় ফ্যাশন হাউস

বছর ঘুরে আবার আসছে ঈদ আর ঈদ মানেই নতুনের সমাহার। নতুনত্ব আর রঙ্গিনের ছোঁয়া সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় পোশাকে। ঈদের কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি চলতে থাকে দেশের ফ্যাশন হাউসগুলোতে। নানা রং-ঢং ও আকার-আকৃতির বৈচিত্রে তৈরি হয় নতুন সব পোশাক।

এবারের ঈদে লং কামিজ ও শাড়িকেই প্রধান্য দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ফ্যাশন হাউসগুলোর কর্মকর্তারা। ছেলেদের ক্ষেত্রে বরাবরের মতোই থাকছে পাঞ্জাবী, শার্ট, টি-শার্ট। হাল ফ্যাশন, দেশীয় সংস্কৃতি, আর আরামের কথা মাথায় রেখেই এবার দেশিয় ফ্যাশন হাউজগুলো ডিজাইনে নিয়ে এসেছে নানা বৈচিত্র্য।

এভাবেই বর্ণিল রঙে সেজেছে দেশিয় ফ্যাশন হাউসগুলো— নিত্য পরিসরের বাইরে এসে, নানা রকম বাহারি পোশাকের পসরা নিয়ে এই নতুন আয়োজনের উপলক্ষ্য ঈদ! ফ্যাশন হাউসগুলোতে শুধু ঈদের পোশাকে বৈচিত্র্য আনতে প্রস্তুতি চলে বছরজুড়ে।

তাই ঈদেই পাওয়া যায় নতুন সব ডিজাইন ও বৈচিত্র্যেময় পোশাকের সমাহার। এবারও তার ব্যতিক্রম হয়নি।

দেশিয় ফ্যাশন হাউজ অঞ্জনস এবার মেয়েদের লং কামিজ, শাড়ি, পাঞ্জাবীতে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি দেশীয় ব্র্যান্ড সাদাকালো এবার তাদের সব ধরণের পোশাকে চেকের ব্যবহার করেছে। সেইসঙ্গে তাদের পোশাকগুলোর কাটে আনা হয়েছে ভিন্নতা।

দেশিয় ব্র্যান্ড বিশ্ব রং এর পোশাকে এবার বিভিন্ন মোটিভে ডিজাইন করা হয়েছে। তাদের পোশাকে হালকা রয়ের পাশাপাশি ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রং।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ