বিনোদন

জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা

ঈদের কেনাকাটা
ঈদের কেনাকাটা

জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা—রাজধানীর বিপনী বিতান আর পোশাকের শোরুমগুলো সেজে উঠেছে ঈদ পোশাক আর অনুসঙ্গের সম্ভারে। পরিবারের ছোট-বড় সবাই মিলে ব্যস্ত কেনাকাটায়। তরুণ-তরুণী আর শিশুদের পোশাকের দোকানগুলোতেই ভিড় বেশি।

শুক্রবার ছুটির দিন হওয়ায় রাজধানীর বিপনীবিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সবার পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে অনেকেই এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে।

ঈদে নতুন জামা-জুতার জন্য সবচেয়ে বেশি বায়না থাকে শিশুদের। তাই বাবা-মায়ের হাত ধরে ঘুরে ঘুরে সব দেখছে পরিবারের ছোট সদস্যরা। কেনাকাটাও করছে নিজের পছন্দ মতো।

রেডিমেড পোশাকের মধ্যে এবারো জনপ্রিয় সিনেমা, সিরিয়াল আর চরিত্রাভিনেতাদের নাম অনুযায়ী পোশাক উঠেছে। বিক্রেতারা বলছেন, এসব পোশাকের চাহিদা বেশি।

আর তরুণীদের পোশাকের মধ্যে রয়েছে লং কামিজ, লং গাউন, সারারা, লেহেঙ্গা ও আরো বিভিন্ন ডিজাইন।

চাহিদা বেশি থাকায় এ ধরণের পোশাকই বেশি আনা হচ্ছে, জানালেন ব্যবসায়ীরা।

আর শিশু-কিশোরদের পোশাকে বিভিন্ন কার্টুন চরিত্র আর ক্রিকেট টিমের আধিপত্য।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ