জামদানি। বাংলার একান্ত ঐতিহ্য। ঢাকার জামদানি উপমহাদেশের এমনকি বিদেশিদের কাছেও বেশ জনপ্রিয়। উৎসবের পোশাক হিসেবে জামদানির কদর এখনো অনেক উঁচুতে। শুধু বাংলাদেশেই নয় জামদানি এখন বিশ্ব ঐতিহ্যের এক অনন্য নির্দশন।
মসলিন ও তাঁতের পাশাপাশি জামদানি ঐতিহ্য ধরে রাখতে রাজধানীতে দশদিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। রোববার জাতীয় জাদুঘরে এর উদ্বোধন করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শিল্পমন্ত্রী বলেন, এরই মধ্যে এই শিল্পের সঙ্গে জড়িতদের পূর্ণবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। জামদানি শিল্পের বিকাশে আরও উদ্যোগী হতে বিসিকের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।
আর পাট ও বস্ত্রমন্ত্রী মির্জা আজম বলেন, মসলিনের মতো জামদানি শিল্পকেও বিশ্বের কাছে তুলে ধরতে চায় সরকার।
এই জামদানী প্রদর্শনী চলবে আগামী ২৯ জুন পর্যন্ত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: