বিনোদন

দিনাজপুরে একাদশ-দ্বাদশ শতকের মন্দির আবিষ্কার

মন্দির
মন্দির

দিনাজপুরের কাহারোল উপজেলায় একাদশ-দ্বাদশ শতকের একটি মন্দিরের সন্ধান পাওয়া গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের অনুসন্ধানে প্রাচীন এই মন্দিরটির খোঁজ মেলে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. স্বাধীন সেন বলেন, মন্দিরটি নবরথ বিশিষ্ট, বাংলাদেশে এই প্রথম এ ধরনের মন্দিরের সন্ধান পাওয়া গেলো। মন্দিরটি বিষ্ণু মন্দির বলেই ধারণা করছেন গবেষকরা। প্রকৃত ইতিহাস উদঘাটনে এর খননকাজ অব্যাহত রয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, এই উঁচু ঢিবিটি বুরুজ নামে পরিচিত ছিল। আগে এখানে মন্দির ছিল বলেও অনেকে শুনেছেন।

২০১৪ সালে প্রত্নতাত্বিক নিদর্শনের খোঁজে দিনাজপুরে অনুসন্ধান শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি জরিপ দল। এরই ধারাবাহিকতায় দলটি চলতি বছরের এপ্রিল মাসে কাহারোল উপজেলার মাধবগাঁওয়ে প্রত্নতাত্বিক খননের কাজ শুরু করে। মাত্র দু সপ্তাহের খননেই প্রত্নতাত্বিক নিদর্শন পাওয়ার বিষয়ে নিশ্চিত হয় দলটি।

সংস্কৃতি মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে টানা দেড় মাসের খননে সন্ধান মেলে অনন্য স্থাপত্যশৈলির এই মন্দিরের। গবেষকদের ধারণা, এটি বিষ্ণু মন্দির। এর আকৃতির সঙ্গে একাদশ-দ্বাদশ শতকের পূর্ব-ভারতীয় হিন্দু মন্দিরের সাদৃশ্য রয়েছে। বিশেষ করে উড়িষ্যার কলিঙ্গ স্থাপত্যশৈলির; একাদশ ও দ্বাদশ শতকে বিকশিত কলিঙ্গ স্থাপত্যশৈলীর সঙ্গে এর মিল রয়েছে।

খনন দলের সদস্য হিসেবে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের ১০জন শিক্ষার্থী। তারা প্রাচীন এই খনন কাজে অংশ নিয়ে স্থাপত্যের নকশা আঁকছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ