বিনোদন

বর্ণিল আয়োজন থাকছে দেশ টিভিতে

বর্ণিল আয়োজন থাকছে দেশ টিভিতে
বর্ণিল আয়োজন থাকছে দেশ টিভিতে

ঈদ উৎসবে দর্শক বিনোদনে প্রস্তুত দেশ টিভি। খুশি-আনন্দের এ উৎসবকে আরো বর্ণিল করে তুলতে এবারও দেশ টিভির আয়োজন সাতদিনের। এ আয়োজনে থাকছে বিশেষ সঙ্গীত আয়োজনসহ নাটক, সিনেমা, গান, তারকা আড্ডাসহ আরো অনেক কিছু।

বিশেষ দিনে, যে কোনো উৎসবে দেশ টিভি বরাবরই নিজেকে ভিন্নমাত্রায় উপস্থাপন করে। দর্শকদের চাহিদা অনুযায়ী ঈদের ছুটিতে তাই দেশ টিভি পর্দায় থাকছে নানান আয়োজন।

বরাবরের মতো এবারো ঈদের অনুষ্ঠানকে নানা রং'এ সাজিয়েছে দেশ টিভি। ৭ দিনের দেশ ঈদ উৎসবে থাকছে নানা আয়োজন।

বৃহস্পতিবার থেকে ১৩ জুলাই প্রতিদিন দুপুর তিনটায় থাকছে প্রখ্যাত সুরকার, গীতিকারদের গান নিয়ে শিল্পীদের লাইভ শো-'আমার গান'।

ঈদের দিন থেকে শুরু করে সন্ধ্যা ৫.৪৫ মিনিটে থাকছে মাবরুর রশিদ বান্নাহর রচনা ও পরিচালনায় সাতদিনের ধারাবাহিক নাটক 'তিনি আমাদের বকর ভাই'।

ঈদের দিন থেকে সাত দিন দুটি করে বিশেষ নাটক চলবে শুধু দেশ টিভিতে। জাহিদ হাসান সুমনের পরিচালনায় নাটক ' আর্ন্তজাতিক মামা' দেখা যাবে ঈদের দিন সন্ধ্যা ৭টার সংবাদের পরপরই। আর এরপরেই রাত ৮.৪৫ মিনিটে থাকছে অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নাটক 'অসম্পূর্ণ'। একই সময়ে প্রতিদিন প্রচারিত হবে বিশেষ নাটকগুলো।

রাত ১০টায় লাইভ মিউজিক্যাল শো -'মিউজিক ক্যাফে' মাতাবেন পশ্চিমবঙ্গের শুভমিতা ব্যানার্জী, তুলিকা ও গঙ্গাধর, দুর্নিবার। থাকবে বাংলাদেশি ব্যান্ডদল শিরোনামহীন, মাইলস, এলআরবির গান। এ অনুষ্ঠানে সুর ছড়াবেন শিল্পী কনক চাঁপাও।

এছাড়া প্রতিদিন সকাল ১০টায় থাকছে পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ