বিনোদন

চলে গেলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা শিরিন বানু

 শিরীন বানু
শিরীন বানু

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী শিরিন বানু মিতিল আর নেই। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গতকাল বুধবার রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

১৯৫১ সালের ২ সেপ্টেম্বর পাবনা জেলায় জন্মগ্রহণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। বাবা খোন্দকার শাহজাহান মোহাম্মদ ছাত্র জীবনে কমিউনিষ্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন আর মা সেলিনা বানু পাবনা জেলার ন্যাপ সভানেত্রী এবং ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের এমপি ছিলেন।

রাজনৈতিক পরিবারে জন্ম ও আবহে বড় হওয়ার সুবাদে ছাত্র জীবনেই ছাত্র ইউনিয়নে যোগ দেন শিরিন বানু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাবনা এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

নারী হিসেবে ওই সময়ে সম্মুখ যুদ্ধে অংশ নেয়া কঠিন হওয়ায় পুরুষ বেশে যুদ্ধে অংশ নেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ