বিনোদন

গানে-কবিতায় বর্ষা বরণ

বর্ষা বরণ
বর্ষা বরণ

প্রতিবছরই লঘু মেঘের ভেলায় ভেসে বর্ষা যেন ফিরে আসে বাংলার প্রকৃতিতে। পঞ্জিকার হিসেবে আজ শ্রাবণের সাত তারিখ হলেও সকাল বেলায় রাগ মেঘমল্লার পরিবেশনা দিয়েই বাঙালির প্রিয় ঋতু বর্ষাকে বরণের উৎসব শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায়।

বর্ষা বাঙালির অন্যতম প্রিয় ঋতু। বাংলার কবিদের গানে-কবিতায় বর্ষা-বন্দনায় ফুটে উঠেছে এদেশের মানুষের বর্ষার প্রতি ভালোবাসা।

শুক্রবার সকাল থেকেই নগরবাসী যোগ দিয়েছেন বর্ষা-আবাহনের এ উৎসবে। গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি উৎসর্গ করা হয়েছে এবারের উৎসব।

কি গান, কি কবিতায়- বর্ষা নিয়ে অন্তহীন উচ্ছাসের প্রকাশ ঘটিয়েছেন বাংলার কবিরা...।

ঋতুভিত্তিক অসাম্প্রদায়িক উৎসবগুলোর চর্চা দেশে জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। এ জন্য অভিভাবক, শিল্পী গণমাধ্যমকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

ধরণীকে সবুজ করার লক্ষে বর্ষবরণ অনুষ্ঠানে শিশু-কিশোরদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

বর্ষাবরণের এ উৎসবে অংশ নিয়ে নগরবাসীও যেন গুমোট গরমের মাঝে বর্ষার স্নিগ্ধতায় খানিক স্বস্তিতে ফিরেছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ