কয়েকটি ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করতে চাই— বলে জানালেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি ভারতের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী তার এ ইচ্ছা প্রকাশ করেন।
পর্দায় বেশিরভাগ ছবিতে নায়িকা চরিত্রে কাজ করলেও নেতিবাচক চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চান শ্রদ্ধা কাপুর।
তিনি বলেন, বর্তমানে নেতিবাচক চরিত্রের প্রতি আমার আকর্ষণ বেড়েই চলছে—তাই খলচরিত্রে অভিনয়ের প্রস্তাব চেলেই একবাক্যে রাজি হবেন শ্রদ্ধা।
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে সফল নায়িকার তকমা লেগেই আছে। কারণ অ্যাকশন, রোমান্টিক-কমেডি, নাচ-গাননির্ভর যে ছবিতেই অভিনয় করেছেন, তা কোনো না কোনোভাবে সফল হয়েছে।
বর্তমানে তিনি এখন ব্যস্ত ‘রক অন টু’ ছবির কাজ নিয়ে। এতে তার সহশিল্পী ফারহান আখতার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: