বিনোদন

শেখ কামালের জন্মদিন আজ

শেখ কামাল
শেখ কামাল

জাতির জনক বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মদিন আজ (শুক্রবার)। দিনটি উপলক্ষ্যে সকালে তার প্রতিকৃতি ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।

দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা জানান, যারা উগ্রবাদের লালন, পালন আর চর্চা করে তাদেরকে সঙ্গে নিয়ে ঐক্য সম্ভব নয়।

আওয়ামী লীগ নেতারা বলেন, জাতীয় ঐক্য চাইলে ঘোষণা দিয়ে ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন থেকে বিরত থাকতে হবে খালেদা জিয়াকে।

জাতির জনক বঙ্গবন্ধুর বড় ছেলে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৬৭তম জন্মদিন উপলক্ষে সকালে ধানমন্ডির আবাহনী মাঠে প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।

বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতেও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

পরে ধানমন্ডির ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের জানান, জাতীয় ঐক্য চাইলে বোমা-সন্ত্রাসের ভুল স্বীকার করতে হবে বিএনপিকে।

শিল্পকলা একাডেমিতে যুবলীগের আলোচনায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, বিএনপি-জামাত সন্ত্রাস নাশকতায় মদদ দিচ্ছে।

সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ