বিনোদন

শাহরুখের চোখের বালি ছিল কাজল

শাহরুখের  চোখের বালি ছিল কাজল
শাহরুখের চোখের বালি ছিল কাজল

বলিউডের সর্বকালের সেরা রোমান্টিক জুটি বলা হয় শাহরুখ খান- কাজলকে।

অথচ যখন প্রথম দেখা হয়েছিল, তখন নাকি কাজলকে দেখতেই পারতেন না শাহরুখ খান। এমনকি আমির খানকেও কাজলের সঙ্গে কাজ করতে মানা করেছিলেন! প্রায় দুই যুগ ধরে পর্দায় দুজনের অসাধারণ রসায়ন মুগ্ধ করে রেখেছে দর্শকদের। অথচ দুজনের প্রথম দেখায় পর কাজলকে খুব একটা পছন্দ হয়নি শাহরুখ-এর।

বিগত ১৯৯৩ সালের সিনেমা ‘বাজিগর’ দিয়ে জুটি হিসেবে যাত্রা শুরু হয় শাহরুখ-কাজলের। ওই সময়ের কথা মনে করে ইন্ডিয়ান এক্সপ্রেসকে শাহরুখ বলেন, ‘যখন আমি ‘বাজিগর’-এ কাজ করছিলাম, তখন, আমির আমার কাঝে কাজল-এর সম্পর্কে জানতে চেয়েছিল। আমি তাকে বলেছিলাম, ‘সে খুবই খারাপ অভিনেত্রী। কাজে কোনো মনযোগ নেই। তুমি ওর সঙ্গে কাজ করতে পারবে না।’

তবে ‘বাজিগর’-এর রাশপ্রিন্ট দেখে কাজল সম্পর্কে ধারণা বদলে যায় শাহরুখ-এর।

ওইদিন সন্ধ্যাতেই আমি রাশপ্রিন্ট দেখি। সাথে সাথে আমার মত বদলে যায়। আমি আমিরকে ফোন করে বলি, আমি জানি না কারণটা কী, কিন্তু পর্দায় ওর অভিনয় জাদুকরি মনে হয়।

শাহরুখ যখন এমনটাই ভাবতেন কাজল সমপর্কে, তাহলে তাদের বন্ধুত্বটা হলো কিভাবে?

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, 'বাজিগর' ছবিটি করার সময় কাজলের অভিনয় দক্ষতা সম্বন্ধে জানার জন্য শাহরুখকে ফোন করেন আমির খান। তখন আমিরকে নাকি তিনি জানিয়েছিলেন, কাজল মোটেই ভাল অভিনেত্রী নন।

কাজল জানান সেই গল্প, আমার মনে আছে, একদিন সবাই একে অন্যের সাথে আড্ডা দিচ্ছিল। আমি মারাঠি ভাষায় শাহরুখ-এর মেকআপম্যানের অনবরত কথা বলে যাচ্ছিলাম। তখন এক পর্যায়ে শাহরুখ আমাকে ধমক দিয়ে উঠলো, তুমি কি চুপ হবে? মনে হয়, এখান থেকেই আমাদের বন্ধুত্তের শুরু।

শাহরুখ মনে করেন কাজল আগের মতোই ‘বাচাল’ আছেন। প্রতিবারই তাকে চুপ করাতে হয়।

ব্যক্তি জীবনে আমি খুব একটা কথা বলতে পছন্দ করিনা— তবে কাজল এব্যাপারে আমাদের সবাইকে ছাড়িয়ে গেছে। এখনো ওকে আমাদের চুপ করতে বলতে হয়।

কাজল অবশ্য মনে করেন দুই দশকে অনেকটাই বদলেছেন তারা।

আমরা দুজনই গত ২০ বছরে অনেক পাল্টে গেছি। অভিনয় এবং অন্যান্য ব্যাপারে আমাদের অভিজ্ঞতা হয়েছে প্রচুর।

নিজের মেয়ে সুহানাকে কাজলের ছাত্রী বানাতে চান কিং খান। মেয়ের অভিনয়ের ব্যাপারে কাজলই পারে সাহায্য করতে, এটা তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন।

তিনি বলেন, কাজল কৌশলগত দিক থেকে খুব বেশি ভাল না, তবে সে একজন সৎ অভিনেত্রী। এটা অনেক বড় এক গুণ। আমার মেয়ে সুহানা অভিনেত্রী হতে চায়, এবং আমি চাই এই গুণটি সে কাজলের কাছ থেকে শিখুক। আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু পর্দায় ওকে সত্যি অন্যরকম লাগে।

‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যাঁয়’, ‘কাভি খুশি কাভি গাম’ , ‘মাই নেম ইজ খান’ সিনেমাগুলোতে পর্দা কাঁপানো এই দুই তারকা সর্বশেষ একসাথে কাজ করেন রোহিত শেঠির ‘দিলওয়ালে’ সিনেমাতে। ভক্তরা অপেক্ষায় আছে আবার কবে রুপালী পর্দায় একসাথে দেখা যাবে তাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ