আমেরিকার বিমানবন্দরে আবারও তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হলো ভারতের জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাহরুখ খানকে। শুক্রবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে তাকে আটকে রাখার ঘটনায় হতাশা প্রকাশ করেন বলিউডের কিং খান খ্যাত এই অভিনেতা।
টুইটার বার্তায় মার্কিন বিমানবন্দরে শাহরুখের আটকের বিষয়টি জানা গেলেও, কী কারণে, কতক্ষণ তাকে আটকে রাখা হয়েছিল তা জানা যায়নি। এ ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দুংখ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা যাতে আর কখনো না ঘটতে পারে সেজন্য কর্তৃপক্ষ সচেষ্ট ছিল।
এদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তা নিশা দেশাই বিসওয়াল, শাহরুখ খানকে টুইটারে দুংখ প্রকাশ করে বলেন, মার্কিন কূটনীতিকদেরও এমন অবস্থার মুখোমুখি হতে হয়।
এর আগেও দুইবার বিমানবন্দরে আটক করা হয় শাহরুখ খানকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: