বঙ্গবন্ধুর হত্যাকারীরাই দেশে বাংলাভাইসহ জঙ্গি তৎপরতার উত্থান ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
রোববার সকালে জাতীয় শিল্পকলা একাডেমিতে বাউল সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উগ্রবাদ রোধে তরুণ প্রজন্মের মাঝে ইসলামের সঠিক শিক্ষা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান মন্ত্রী।
ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে তারা ইসলাম বিশ্বাস করে না দাবি করে জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জোর তাগিদও দেন আসাদুজ্জামান নূর।
পরে এক বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: