বিনোদন

শুভ জন্মাষ্টমী আজ

জন্মাষ্টমী
জন্মাষ্টমী

আজ বৃহস্পতিবার শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মাম্বলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। সনাতনশাস্ত্রীয় মতে বিশ্বচরাচর থেকে দুষ্টদের দমন করে সাধুদের রক্ষার জন্যই শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রের অষ্টম দিনে পৃথিবীতে আবির্ভূত হন।

প্রায় ৫ হাজার ২৩৯ বছর আগে ভারতের মথুরায় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সেই থেকে তার পৃথিবীতে আবির্ভাব। এই তিথিকে সনাতন ধর্মাবলম্বীরা শুভ জন্মাষ্টমী হিসেবে পালন করে আসছেন।

পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের মধ্য দিয়ে মানবপ্রেমের অমিত বাণী প্রচার করেছিলেন শ্রীকৃষ্ণ।

জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী, বরদেশ্বরী কালী মন্দির, ইসকনসহ অন্যান্য মন্দিরে আয়োজন করা হয় গীতাযজ্ঞ, কৃষ্ণপূজা, জন্মাষ্টমীর শোভাযাত্রা, আলোচনা সভা, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

সকল আয়োজনে ভিড় করেছে সব বয়সের মানুষ। ভক্তরা যোগ দেন বিশেষ প্রার্থনা আর উপোস করেন অনেকে। প্রার্থনা করা হয় দেশ ও জাতির কল্যাণ কামনা করে।

এদিকে, নানা আয়োজনে সারাদেশে জন্মাষ্টমী পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরে মন্দিরে চলছে পূজা-অর্চনা আর বিশেষ প্রার্থনা। পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ