বিনোদন

প্রেম, দ্রোহ, সাম্য আর মানবতার কবি নজরুল

কবি নজরুল
কবি নজরুল

প্রেম, দ্রোহ, সাম্য আর মানবতার কবি নজরুল। বাঙালি জাতি দ্রোহ আর প্রেমের ভাষা খুঁজে পেয়েছে এই বিদ্রোহী কবির কাছে। স্বাধীনতা সংগ্রামসহ জাতির ক্রান্তিলগ্নে কবির গান ও কবিতা সবসময় প্রেরণা জুগিয়েছে মুক্তিকামী মানুষকে।

আজও সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে এবং মানবমুক্তির পথ অন্বেষণে পথ প্রদর্শক জাতীয় কবি নজরুল। তাই আজ ১২ ভাদ্র তার প্রয়াণ দিবসে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুপমণ্ডুকতা, কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার নজরুলকে।

জাতীয় কবির চল্লিশতম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে তাঁর পরিবার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শনিবার রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে সমাধি প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভার। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে তার সাহিত্যেকর্মকে লালন করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি নজরুল ইসলামের সমাধিতে আসেন কবি পরিবারের সদস্য, ভক্ত, অনুরাগী ও রাজনৈতিক নেতাকর্মীরা। শ্রদ্ধা জানান কবির সমাধিতে ফুল দিয়ে।

এ সময় নজরুল সাহিত্যকে পাঠ্যপুস্তকে আরো গুরুত্ব দিয়ে তার চেতনাকে আরো ছড়িয়ে দেয়ার কথা জানান পশ্চিমবঙ্গ থেকে আসা বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

প্রয়াণ দিবসে নজরুলকে জানা আর তাঁর শিক্ষায় দীক্ষিত হওয়াই হতে পারে বিদ্রোহী এ কবির প্রতি সবচেয়ে বড় সম্মান প্রদর্শন- বলে জানান তার পরিবারের সদস্য নাততি খিলখির কাজী।

নজরুলের অসাম্প্রদায়িক চেতনা উগ্র ও সন্ত্রাসবাদ দমনের পাশাপাশি অশুভ শক্তি প্রতিহত করতে নজরুলের চেতনাকে লালন করার কথা জানান রাজনীতিবীদগণ।

শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সমাধি প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কি ছিলেন নজহরুল

প্রেম, দ্রোহ, সাম্য আর মানবতার কবি নজরুল। বাঙালি জাতি দ্রোহ আর প্রেমের ভাষা খুঁজে পেয়েছে এই বিদ্রোহী কবির কাছে। স্বাধীনতা সংগ্রামসহ জাতির ক্রান্তিলগ্নে কবির গান ও কবিতা সবসময় প্রেরণা জুগিয়েছে মুক্তিকামী মানুষকে। আজও সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে এবং মানবমুক্তির পথ অন্বেষণে পথ প্রদর্শক জাতীয় কবি নজরুল। তাই আজ ১২ ভাদ্র তার প্রয়াণ দিবসে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুপমণ্ডুকতা, কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার নজরুলকে।

কি কবিতা--কি গান সবকিছুতেই সাম্যবাদী মননকে সবার ওপরে ঠাঁই দিয়েছেন কবি নজরুল। অন্যায়-অবিচারের বিরুদ্ধে অগ্নিঝরা বজ্রকণ্ঠ যে কবি লেখায়, জীবন-কর্মে যার বিদ্রোহের সুর। মানুষে মানুষে বিভেদ দূর করা আর সংকীর্ণতার দেয়াল ভাঙ্গার লড়াইও করেছেন সমানতালে।

বলেন, শামসুজ্জামান খান কবি আসাদ চৌধুরী সংগীত শিল্পী ফেরদৌস আরা।

আমৃত্যু গেয়েছেন মানবতার জয়গান; ধর্মান্ধ মুসলামানরা ফতোয়া দিয়েছে কাফের বলে। একইভাবে ধর্মান্ধ হিন্দুরা খেতাব দিয়েছে "পাতি নেড়ে"। তাতেও দমেননি নজরুল; সবার উপর মানুষ সত্য এই মর্মবাণী কবি কণ্ঠে ভাস্বর হয়েছে বারবার। মানবতাবাদী এ কবি সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুপমণ্ডুকতা, কুসংস্কারের বিরুদ্ধে ছিলেন সবসময় সোচ্চার।

গবেষক এবং নজরুল সংশ্লিষ্টদের মতে শত বছর পর এসেও বর্তমান বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার উত্থানের এ সময়টায় অনেক বেশি প্রাসঙ্গিক উন্নত শির নজরুল বলে জানান গবেষক শামসুজ্জামান খান।

কবি দেহত্যাগ করেছেন চার দশক আগে; চিরনিদ্রায় শায়িত আছেন এ বাংলাতেই। কবি নেই, কিন্তু রয়ে গেছে তার সৃষ্টিকর্ম। সর্বস্তরে নজরুল চর্চাই জাতীয় কবির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধার পরিচয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ