বিনোদন

শহীদ কাদরীর জানাজা সম্পন্ন

শহীদ কাদরী
শহীদ কাদরী

একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরীর জানাজা নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার মাগরিবের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসানসহ সংস্কৃতিকর্মী, কবি, ভক্ত ও স্বজনরা।

এর আগে, জ্যামাইকা মুসলিম সেন্টারেই কবিকে শেষ শ্রদ্ধা জানানো হয়। নিউইয়র্ক সময় সোমবার রাত ১১টা দিকে কবির মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে।

নিউইয়র্কের একটি হাসপাতালে গতকাল রোববার বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

পঞ্চাশ পরবর্তী বাংলা কবিতায় আধুনিক মনন ও জীবনবোধ সৃষ্টিতে যে কয়েকজন কবি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম শহীদ কাদরী। আধুনিক নাগরিক জীবনের সুখ-দুঃখ, প্রেম ও স্বদেশচেতনার পাশাপাশি বিশ্ব নাগরিক বোধের সম্মিলন ঘটে তার কবিতায়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ