বিনোদন

কবি শহীদ কাদরীর দাফন সম্পন্ন

শহীদ মিনারে কাদরীর মরদেহ
শহীদ মিনারে কাদরীর মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে কবি শহীদ কাদরীর মরদেহ ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

বুধবার ঢাকায় পৌঁছানোর পর সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কবির মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যাক্তিসহ সর্বস্তরের মানুষ কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে কবি শহীদ কাদরীর মরদে সকালে পৌঁছার পর কিছু সময়ের জন্য বারিধারায় কবির ভাইয়ের বাসায় নেয়া হয়।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহে কবির মরদেহ বাংলাদেশে আনাসহ শ্রদ্ধাজ্ঞপন অনুষ্ঠানের সমন্বয় করছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কবির মরদেহ দেশে আনার ব্যবস্থা করেছেন। সরকারী অর্থে নয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত খরচে কবির মরদেহ ও তার পরিবারের সদস্যরা স্বদেশের মাটিতে আসছেন।

নিজের ফেইসবুকে শাকিল লিখেন, কবি শহীদ কাদরী বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে দেশের মাটি ছোঁবেন। তিনি আসবেন এমিরেটসের ফ্লাইটে। এর আগে ভোর ৫টা ১০ মিনিটে কাতার এয়ার লাইন্সের একটি ফ্লাইটে কবি পত্নী নীরা কাদরী এবং কবি পুত্র আদনান কাদরী ঢাকায় পৌঁছবেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে কবিকে দাফনের জন্য বুদ্ধিজীবী কবরস্থানে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও লিখেন প্রধানমন্ত্রীর বিশেষ এ সহকারী।

আর প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকায় কবির জন্য শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনসহ সকল ব্যবস্থা নিয়েছেন।

উল্লেখ্য, শহীদ কাদরী দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন— সম্পতি নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। অবশেষে গত রোববার নিউইর্য়কের একটি হাসপাতালে ৭৪ বয়সী এ কবি মারা যান।

১৯৭৩ সালে তিনি বাংলা একাডেমি এবং ২০১১ সালে তিনি একুশে পদক অর্জন করেন। তিনি বাংলাভাষার অন্যতম প্রধান কবি এবং বাংলা একাডেমির সম্মানিত ফেলো।

উত্তরাধিকার, তোমাকে অভিবাদন প্রিয়তমা, কোথাও কোন ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ কবির অন্যতম ৪টি কাব্যগ্রন্থ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ