বিনোদন

হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু

কোরবানির পশু
কোরবানির পশু

কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকার অস্থায়ী পশুর হাট নির্মাণ কাজ চলছে পুরোদমে— বেশকিছু হাটে আসতে শুরু করেছে পশু। এদিকে, হাট নির্মাণে দিনরাত ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।

পশুর ব্যাপারিরা বলেন, মহাসড়কে চাঁদাবাজীর কবল থেকে রেহাই পেতে এবার কিছুটা আগেভাগেই পশু নিয়ে আসছেন তারা। আর ভারতীয় পশু আমদানি বন্ধ থাকায় ভালো ব্যবসা হবে।

গাবতলীর পর রাজধানীর সবচেয়ে বড় কোরবানির অস্থায়ী হাট নির্মিত হচ্ছে রামপুরা ব্রীজ সংলগ্ন আফতাব নগরে। মূল সড়ক থেকে খানিকটা ভেতরের দিকে হাটের নির্মাণ কাজ চলছে।

এদিকে, বিক্রেতা ও ক্রেতারা যাতে স্বাচ্ছন্দে পশু বেচাকেনা করতে পারেন— সে জন্য সবগুলো হাটেই সব ধরণের ব্যবস্থাই থাকবে বলে জানালেন আয়োজকরা।

সব হাটের নির্মাণ কাজ শেষ না হলেও এরইমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু আসতে শুরু করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ