বিনোদন

শুক্রবার শুভ মহালয়া

শুভ মহালয়া
শুভ মহালয়া

শুক্রবার শুভ মহালয়া— শাস্ত্রমতে, মহান আলোয় দুর্গতীনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে আবাহন জানানোর দিন। শুক্রবার ভোরে চন্ডিপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আবাহন জানাবেন সমাতন ধর্মাবলম্বীরা।

এর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ৭ দিন পরে সপরিবারে দেবী দুর্গা আসবেন মর্ত্যলোকে। এবার দেবী আসবেন এবং যাবেন ঘোড়ায় চেপে।

পূজা মণ্ডপগুলোতে ধীরে ধীরে মূর্ত হচ্ছে দেবী প্রতিমা, দেবী দুর্গার সঙ্গেই মূর্ত হচ্ছে তার ৪ সন্তান লক্ষ্মী, স্বরস্বতী, কার্তিক-গণেশের অবয়ব। সঙ্গে অসুর, রূপ খুলবে দেব-দেবীর বাহনদেরও। শেষ তুলির আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা। ঘুম নেই আয়োজকদের চোখেও।

জাতীয় মন্দির ঢাকেশ্বরীসহ প্রতিটি পাড়া মহল্লায় চলছে পূজার প্রস্তুতি। গেট তৈরি, লাইটিংসহ চলছে সাজ, সজ্জার কাজ।

পঞ্জিকা মতে, শুক্রবার ভোরে মহালয়ায় চণ্ডিপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হবে। মূলত, এখান থেকে শুরু হচ্ছে পূজার আনুষ্ঠানিকতা। মহালয়ার সাতদিন পরে ৭ অক্টোবর সপরিবারে দেবী দুর্গা আসবেন মর্ত্যলোকে।

মহালয়ার সাতদিন পরে ৭ অক্টোবর সপরিবারে দেবী দুর্গা আসবেন মর্ত্যলোকে। পঞ্জিকামতে, এবার দেবী আসবেন এবং যাবেন ঘোড়ায় চেপে।

পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এবার সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশাল সংখ্যক পূজা আয়োজনের ব্যবস্থাপনায় মনিটরিং সেলসহ একাধিক কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ