বিনোদন

পাকিস্তানের প্রেক্ষাগৃহ ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনী নিষিদ্ধ

অমিতাভ, মাধুরি, খান
অমিতাভ, মাধুরি, খান

পাকিস্তানের অধিকাংশ প্রেক্ষাগৃহ ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের ঘোষণা দিয়েছে।

প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সংহতি দেখিয়ে এ পদক্ষেপ নেয়া হয়েছে। শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, পাকিস্তানের লাহোর, করাচি ও ইসলামাবাদের প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

সীমান্তে দুই দেশের সেনাবাহিনী মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির ধারাবাহিকতায় পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের ঘোষণা এলো, পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র বেশ জনপ্রিয়।

পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের ঘোষণার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্তটি নিয়েছেন— অন্তত কয়েক সপ্তাহ কিংবা দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিদ্ধান্তটি বলবৎ হতে পারে এতে হয়তো তাদের ব্যবসায়িক ক্ষতিও হবে।

গত বৃহস্পতিবার ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের একটি সংগঠন পাকিস্তানি তারকাদের বলিউডে কাজ করার ওপর নিষেধাজ্ঞা দেয়।

ভারতের একজন ডানপন্থি রাজনীতিবিদ পাকিস্তানি তারকাদের দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন।

ভারত-পাকিস্তানের মধ্যকার তিক্ত সম্পর্কের প্রভাব এর আগেও দেশ দুটির সংস্কৃতিজগতে পড়তে দেখা গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ