বিনোদন

আগা খান পুরস্কার পেলেন বাংলাদেশের দুই স্থপতি মেরিন-কাসেফ

 মেরিন-কাসেফ
মেরিন-কাসেফ

আগা খান স্থাপত্য পুরস্কার পেয়েছেন বাংলাদেশের দুই স্থপতি মেরিন তাবাসসুম ও কাসেফ মাহবুব চৌধুরী।

মঙ্গলবার প্রথমবারের মতো স্থাপত্যে এ সম্মান পেলেন বাংলাদেশের স্থপতিরা।

সুলতানী আমলের স্থাপত্যের আদলে তৈরি ঢাকার বায়তুর রউফ মসজিদ। অন্যদিকে বাংলার বৌদ্ধবিহার মহাস্থানের ছাপ রয়েছে গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের স্থাপনায়।

বিশ্বের বিভিন্ন দেশের ৩৪৮টি প্রকল্পের মধ্যে এ দুটি স্থাপনা স্থান পেয়েছে সেরা ছয়ে। এজন্য বায়তুর রউফ মসজিদের নকশার স্থপতি মেরিনা তাবাসসুম ও ফ্রেন্ডশিপ সেন্টারের নকশার জন্য স্থপতি কায়েস মাহবুব পেয়েছেন স্থাপত্য দুনিয়ার অত্যন্ত সম্মানজনক আগা খান স্থাপত্য পুরস্কার। তাদের সঙ্গে এবছর এই পুরস্কার জিতেছেন আরো বিশ্বের আরো ছয় স্থপতি। নভেন্বরে তাদের হাতে তুলে দেয়া হবে এ পুরস্কার। এ অর্থমুল্য ১০ লাখ ডলার।

আগা খান স্থাপত্য পুরস্কার ২০১৬

বায়তুর রউফ মসজিদ; ঢাকা, বাংলাদেশ। স্থপতি: মেরিনা তাবাসসুম

ফ্রেন্ডশিপ সেন্টার; গাইবান্ধা, বাংলাদেশ। স্থপতি: কাশেফ মাহবুব চৌধুরী

হুটং চিলড্রেনস লাইব্রেরি অ্যান্ড আর্ট সেন্টার; বেইজিং, চীন। স্থপতি: ঝাং কে

সুপারকিলেন; কোপেনহেগেন, ডেনমার্ক। স্থপতি: বার্কে ইঙ্গেলস গ্রুপ

তবিয়ত পেডেস্ট্রিয়ান ব্রিজ; তেহরান, ইরান। স্থপতি: লেইলা আরাগিনা, আলিরেজা ব্জোদি

ইসাম ফারেস ইনস্টিটিউট; বৈরুত, লেবানন। স্থপতি: জাহা হাদিদ আর্কিটেক্টস

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ