বিনোদন

মহানবমীতে মহাক্ষণে দেবকুল দেবীর বন্দনা

মহানবমীর মহাক্ষণে দেবকুল দেবীর বন্দনা
মহানবমীর মহাক্ষণে দেবকুল দেবীর বন্দনা

আজ – সোমবার মহানবমী। শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন। কাল-মঙ্গলবার বিসর্জন তাই দেবীকে আরেক নজর দেখার জন্য নবমীতেও মণ্ডপে মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের ভিড়।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে সামিল হওয়ায় এ আনন্দ-উৎসব সবার মাঝে জাগিয়েছে সম্প্রীতিবোধ।

মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের দুর্গোৎসব।

অষ্টমী তিথির পর আসে মহানবমী। দুর্গাপূজার শেষ তিথি। এ মহাক্ষণে দেবকুল দেবীর বন্দনা করেন। তাই নবমী তিথীর যজ্ঞ হলো দুর্গা পূজার প্রধান অঙ্গ। শাস্ত্রে আছে নবমী পূজার মাধ্যমে সম্পদ লাভ হয়।

ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীর মতো শঙ্খধ্বনি, মন্ত্র আর শাস্ত্রপাঠের পাশাপাশি দুর্গার বিদায়ের আগের দিনও ছিল ঢাকের বাদ্য।

সোমবার সকালে নবমী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেয়া হয়। বেলপাতা, আম কাঠ, ঘি দিয়ে করা হয় এ যজ্ঞ বলে জানান পুরোহিত সজল চক্রবর্তী।

শারদীয় দুর্গোৎসব এখন বিদায় পর্বে— তাই দুর্গাকে আরো এক নজর দেখতে ভক্তরা দেবীর উদ্দেশ্যে নিয়ে এসেছেন খই, দুধ- নারিকেলসহ নানা উপকরণ।

পূজার এ উৎসবে আনন্দ আর সম্প্রীতির বার্তাকেই ধরে রাখতে চান ভক্ত-দর্শনার্থীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ