বিনোদন

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জন
প্রতিমা বিসর্জন

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ (মঙ্গলবার) শেষ হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিসর্জনে ভক্তদের মাঝে একদিকে আনন্দ, অন্যদিকে বেদনা। বিজয়া দশমীর সকালে ছিল পূজা সমাপণ ও দর্পন বির্সজন।

একইসঙ্গে ভক্তরা মেতে ওঠেন সিঁদুর খেলায়— দেবী বিপুল আড়ম্বরে যেমন মর্ত্যে এসেছিলেন, তেমনি কোটি ভক্তের ভক্তিসিক্ত হয়ে ফিরে যাচ্ছেন কৈলাসে।

মণ্ডপে মণ্ডপে ঢাক, কাসর, ঘন্টা, শঙ্খ, আর উলুধ্বনিতে বিদায়ের সুর। দেবী দুর্গার বিদায়ে যুগপৎ আনন্দ-বিষাদের আবহ।

বিজয়া দশমীর সকালেই নিত্য-আচার অনুষ্ঠান সেরে নেন পুরোহিত। পূজা সমাপন ও দর্পন-বিসর্জনের পরই অনুষ্ঠিত হয় ঘট-বিসর্জন।

এরপরই মায়ের চরণে সিঁদুর পরিয়ে দেওয়া। পরস্পরকে সিঁদুর পরিয়ে দেয়ার মধ্য দিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা।

পাঁচ দিনের উৎসব আনন্দের সমারোহ। অশুভ শক্তির বিনাশে যে মঙ্গলবার্তা নিয়ে দেবী দুর্গার আগমন, দশমীর আনুষ্ঠানিকতা শেষে তার বিদায়। প্রতিমা বিসর্জনপর্ব তাই আনন্দ-অশ্রুর সম্মিলন।

দুর্গতিনাশিনী এবার এসেছিলেন ঘোড়ায় চড়ে, জগতের মঙ্গল কামনায় ফিরেও যাচ্ছেন ঘোড়ায় করেই। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের দুর্গোৎসবের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ