বিনোদন

সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে দুর্গাপূজা

শারদীয় দুর্গোৎসব
শারদীয় দুর্গোৎসব

শারদীয় দুর্গোৎসব, বারোয়ারি কিংবা দুর্গাপূজা যে নামেই ডাকা হোক না কেন— সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি। কালের বিবর্তনে এখন এ উৎসব কেবল হিন্দুদের মাঝে আবদ্ধ নেই।

সব ধর্মের মানুষ এখন শামিল এ উৎসবে; দুর্গাপূজা হয়েছে সর্বজনীন। মুসলমানদের ঈদ কিংবা হিন্দুদের পূজায় এখন একটি সম্প্রীতির বাণী ধ্বণিত হয় ‘ধর্ম যার যার উৎসব সবার’।

বর্ষ পরিক্রমায় ঋতুর বিবর্তনে বর্ষার পরেই আসে শরৎ। শরতে পালিত হয় বলেই এর নাম শারদীয় দুর্গাপূজা, শারদীয় দুর্গোৎসব বা সারোদোৎসব। কেউ বা আবার একে বলেন বারোয়ারি পূজা। আবহমানকাল ধরেই এ জনপদে পালিত হয়ে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব। তবে এর শুরুটা আসলে কবে থেকে আর কোথায়?

শুরুটা যখনই হোক এখন পাল্টেছে সময়' সেই সঙ্গে পাল্টাচ্ছে পূজা উদযাপনের ধরন আর উৎসবের আমেজও। একটা সময় যা ছিলো শুধুই হিন্দুদের এখন তা পরিণত হয়েছে সবার উৎসবে। ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাপিয়ে সামাজিক সম্প্রীতির সেতুবন্ধন ও সাংস্কৃতিক মূল্যবোধকে জাগিয়ে তোলে এ শারদীয় উৎসব।

সর্বজনীন দুর্গাপূজা কল্যাণকর এক মহামিলন-সংগীতের সুর হয়ে ধ্বনিত হোক -এমনটাই প্রত্যাশা সবার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ