বিনোদন

কবি শামসুর রাহমানের পুরনো ঢাকায় নানা বাড়িতে

কবি শামসুর রাহমান
কবি শামসুর রাহমান

কবি শামসুর রাহমানের ৮৮তম জন্মদিন আজ-রোববার—পুরনো ঢাকায় নানা বাড়িতে তার জন্ম।

১৯২৯ সালের এ দিনে জন্মগ্রহণ করেন তিনি।

প্রথম গান- দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নিলীমাসহ ৬০টিরও বেশি কাব্যগ্রন্থের জনক শামসুর রাহমান পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।

বিগত ২০০৬ সালের ১৭ আগস্ট ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের প্রবাদপ্রতীম এ কবি। তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

তাকে এদেশের স্বাধীনতার কবি বলা হয়। বলা হয় বাংলা সাহিত্যে বিশ শতকের প্রধানতম কবি শামসুর রাহমান। তার কবিতায় একদিকে যেমন উঠে এসেছে এদেশের জন্মযন্ত্রণার কথা, মুক্তির সংগ্রামে এদেশের মানুষের সাহসী ঊচ্চারণ তেমনি নাগরিক জীবনের আনন্দ-বেদনা ও ক্ষরণের বোধও তিনি ফুটিয়ে তুলেছেন পরম মমতায়।

শামসুর রাহমানের জন্ম পুরনো ঢাকায় নানা বাড়িতে ১৯২৯ সালের ২৩ অক্টোবর। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবির শৈশব-কৈশোর কেটেছে মাহুতটুলীতে। শৈশব-কৈশরের স্মৃতি ও অভিজ্ঞতার প্রকাশ ঘটেছে তার পরবর্তী জীবনের পদ্যে, স্মৃতিচারণামূলক গদ্য ও শিশু সাহিত্যে।

আঠারো বছর বয়সে লিখতে শুরু করেছিলেন। কবির প্রথম কবিতা ছাপা হয়েছিল ১৯৪৩ সালে; সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায়। ১৯৬৯ সালে লেখেন 'আসাদের শার্ট' কবিতাটি। মুক্তিযুদ্ধ শুরু হলে একাত্তরের এপ্রিলের প্রথম দিকে লেখেন যুদ্ধের ধ্বংসযজ্ঞের বেদনায় মথিত কবিতা "তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা"। যুদ্ধকালীন লেখা কবিতাগুচ্ছ মুক্তিযুদ্ধ শেষে প্রকাশিত হয় কলকাতা থেকে বন্দীশিবির থেকে নামে।

কালের কন্ঠস্বর এ কবির ১৯৬৭ সালে লেখা "টেলেমেকাস", ৬৯ সালে লেখা আসাদের শার্ট ও মুক্তিযুদ্ধের কবিতা "স্বাধীনতা তুমি" যেমন তখনকার পাকিস্তানি স্বৈরশাসককে কাঁপিয়ে তুলেছিল, তেমনি তার কবিতায় প্রকাশিত এদেশের গণমানুষের সমানুভুতির বোধ তাকে প্রধান কবির শিরোপার পাশাপাশি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল প্রতিবাদী পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আগাগোড়া অসাম্প্রদায়িক এ কবি আমৃত্যু বলিষ্ঠ ভূমিকা রেখেছেন স্বৈরাচার বিরোধী সকল আন্দোলনে। তার হাত ধরেই জাতীয় কবিতা পরিষদের পথ চলার শুরু হয়েছিল।

৬০টি কাব্যগ্রন্থসহ তার প্রকাশিত গ্রন্থ শতাধিক। প্রথম গান- দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নিলীমা তার বিখ্যাত কয়েকটি কবিতার বই। তার কবিতা অনূদিত হয়েছে বিশ্বের বিভিন্ন ভাষায়। পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।

শামসুর রাহমানের ৮৮তম জন্মদিনে বিকেলে বাংলা একাডেমিতে জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ