বাংলা একাডেমিতে শুরু হয়েছে শিল্প-সাহিত্যপ্রেমীদের উৎসব 'ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল-২০১৬"।
বৃহষ্পতিবার এ উৎসবের উদ্বোধন করেন নোবেলজয়ী ব্রিটিশ সাহিত্যিক ভিএস নাইপলও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এবারের উৎসবে ১৮টি দেশের ৬৬ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। মূল মঞ্চসহ একাডেমি জুড়ে মোট সাত জায়গায় থাকছে এ উৎসবের বিভিন্ন আয়োজন।
বাংলা একাডেমিতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী শিল্প-সাহিত্য-সংস্কৃতির আসর ঢাকা লিট ফেস্ট-২০১৬। এ উৎসবে যোগ দিচ্ছেন দেশি-বিদেশি সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীরা। এ ছাড়া উৎসবে যোগ দিচ্ছেন নোবেল পুরষ্কারজয়ী প্রখ্যাত ব্রিটিশ সাহিত্যিক ভিএস নাইপল।
উৎসবের প্রথম দিন হওয়ায় এখনো চলছে স্টল সাজানোর কাজকর্ম।
সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন ভিএস নাইপল।
উৎসবে বিশেষ অতিথির বক্তৃতায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি দেশের সাহিত্যকে তুলে ধরতে বিদেশি লেখকদের প্রতি আহ্বান জানান।
একাডেমি চত্বর জুড়ে থাকছে শিল্প-সাহিত্য,রাজনীতি নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি,সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী।
প্রতিদিন সকাল ৯টা শুরু হয়ে এ উৎসব চলবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।