বিনোদন

বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার নয়: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

বাংলাদেশি দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার করা যাবে না জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার সচিবালয়ে অনুমোদনহীন ডাউনলিঙ্ক চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে বিদেশে অর্থপাচার বন্ধের দাবিতে তথ্যমন্ত্রীর সঙ্গে মিডিয়া ইউনিটির বৈঠক হয়েছে।

টেলিভিশন শিল্প সংশ্লিষ্টদের সংগঠন-মিডিয়া ইউনিটির সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

বাংলাদেশি দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার করা যাবে না।

বিদ্যমান আইন পর্যালোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বৈঠকে বিদেশি কোনো চ্যানেলের অনুষ্ঠান বা বিজ্ঞাপন রিপ্যাকেজিং নিষিদ্ধ করে, প্রজ্ঞাপন জারির দাবি জানায় মিডিয়া ইউনিটি। একই সঙ্গে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচারের সঙ্গে অর্থ পাচার হচ্ছে কিনা, তাও খতিয়ে দেখার অনুরোধ করেন তারা।

বিদেশি চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন। এর দর্শক কিন্তু শুধু বাংলাদেশিরাই। অর্থাৎ এই বিজ্ঞাপন বাংলাদেশের বাইরে অন্য কোথাও দেখা যায় না। তাই প্রশ্ন উঠেছে বিদেশে বাংলাদেশি পণ্য প্রচার ও প্রসারের জন্য বিদেশি চ্যানেলে যে বিজ্ঞাপন দেয়া হচ্ছে, তা কতটা যুক্তিসঙ্গত, কতটা সফল।

তথ্যমন্ত্রীর সঙ্গে বেসরকারি টেলিভিশন শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সংগঠন মিডিয়া ইউনিটি এবং সংশ্লিষ্ট কলাকুশলীদের সঙ্গে তথ্যমন্ত্রীর বৈঠকে, অভিযোগ করা হয়- এসব অবৈধ কর্মকাণ্ডেরর মাধ্যমে দেশীয় সম্প্রচার শিল্পকে ধ্বংস করা হচ্ছে। তাই এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ করেন সংশ্লিষ্টরা।

নিয়মের বাইরে গিয়ে কেউই কোনো সুবিধা নিতে পারবে না— আইন ভঙ্গ করে বিদেশি কোনো চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার করতে দেয়া হবে না বলেও দৃঢ়ভাবে জানান তথ্যমন্ত্রী।

এর পাশাপাশি কোনো বিদেশি অনুষ্ঠান বাংলায় ডাবিং করে সম্প্রচার করার ক্ষেত্রে আরো কঠোর হওয়ার কথাও জানান তথ্যমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ