প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণে বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ হওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে মিডিয়া ইউনিটি। শনিবার ঢাকা ক্লাবে মিডিয়া ইউনিটির চতুর্থ সংহতি সমাবেশের আয়োজিত সংহতি সমাবেশে সংগঠনের আহ্বায়ক মোজাম্মেল বাবু এ কথা বলেন।
তিনি বলেন, শুক্রবার সকাল ১১টা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যের মধ্যে দিয়ে কাজ করার জন্য মিডিয়া অঙ্গণের সকলের প্রতি আহবান সংগঠনের নেতাদের।
এ সময় বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে তারা যে আন্দোলন করে আসছিলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই বিজ্ঞাপন প্রচার বন্ধ হওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা দেন সংগঠনের নেতারা।
তারা বলেন, বিদেশি টিভি চ্যানেলের অনুষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেদের অনুষ্ঠানের মান বাড়াতে হবে।
নিজেদের মধ্যে যতো ভুলবোঝাবুঝিই হোক না কেন?— গণমাধ্যমে তা যেনো না আসে সেজন্য সকলকে আরো সতর্ক হওয়ার আহবান জানান মিডিয়া ইউনিটির নেতারা।
সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে কাজ করার জন্য মিডিয়া অঙ্গণের সকলের প্রতি আহবান সংগঠনের নেতাদের।