বেগম রোকেয়া পদক প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় অ্যারোমা দত্ত এ পুরস্কার সকল সংগ্রামী নারীদের প্রতি উৎসর্গ করে বলেন, আমি শুধু পদক বাহক মাত্র। আর প্রতিক্রিয়ায় বেগম নূরজাহান বলেন, এ পদক দায়িত্ব আরো বাড়িয়ে দিলো।
নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৩৬তম জন্মবার্ষিকী আর ৮৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তারা এ কথা বলেন।
নারীর অধিকার ও আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বেগম রোকেয়া পদক গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি অ্যারোমা দত্ত বলেন, এ পদক সকল সংগ্রামী নারীদের।
পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় সামাজিক আন্দোলনের নেত্রী বেগম নূরজাহান বলেন, এ পদক প্রাপ্তি কর্মক্ষেত্রে দায়িত্ব আরো বাড়িয়ে দিলো।
১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত ৪১ জন গুণী নারীকে বেগম রোকেয়া পদক দেয়া হয়েছে।