মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে ইতিহাসবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশ ইতিহাস সমিতি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
‘৭৫ এর পরে বাংলাদেশের ইতিহাসকে নানাভাবে বিকৃত করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাসের সঙ্গে পরিচয় করাতে পারলে তারা জঙ্গিবাদের দিকে ঝোঁকে পড়বে না।
অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড. দীপেশ চক্রবর্তী এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়রম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: