নেত্রকোণার দুর্গাপুরে শুরু হয়েছে গারোদের বাৎসরিক উৎসব ওয়ানগালা।
দুপুরে উপজেলার বিরিশিরি মাঠে এর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
এসময় তিনি বলেন, মূল ধারার এসব সংস্কৃতির মাধ্যমে দেশ আরো সমৃদ্ধ হবে।
অনুষ্ঠনে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিবছর ধান ও শস্য ঘরে তোলার পরপরই এই উৎসব করে থাকে গারোরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: