ভারতীয় চলচ্চিত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে পাকিস্তান। আগামীকাল থেকেই ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন শুরু করা হবে বলে জানিয়েছেন দেশটির চলচ্চিত্র পরিবেশকরা।
কাশ্মির নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হলে গত সেপ্টেম্বরে পাকিস্তানি অভিনেতাদের ভারতীয় চলচ্চিত্রে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেন কয়েকজন চলচ্চিত্র নির্মাতা। এরপরই পাকিস্তান ভারতীয় সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি করে। পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র বেশ জনপ্রিয়।
তাই নিজেদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে বড় অংকের রাজস্ব ক্ষতির মুখে পড়েছে দেশটি। এর আগে ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের জের ধরে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান। ২০০৮ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: