বিনোদন

মা হলেন কারিনা

মা হলেন কারিনা
মা হলেন কারিনা

মা হলেন কারিনা কাপুর খান। মঙ্গলবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কারিনা। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন।

পতৌদি পরিবারের এই নতুন উত্তরাধিকারীর আগমনে স্বাভাবিক ভাবেই আনন্দিত বাবা সাইফ আলি খান।

এক বিবৃতিতে তিনি বলেন এই সন্তান আমার আর কারিনার সম্পর্ককে এক নতুন মোড় দিল, এতদিনে আমরা পররস্পরের সঙ্গে জুড়ে গেলাম অঙ্গাওঙ্গীভাবে।'

কারিনার ছেলে হওয়ার খবর প্রথম টুইট করে জানিয়েছেন পরিচালক কর্ণ জোহর।

তিনি লেখেন, ‘আমার বেবোর একটা ছেলে হয়েছে— আমি খুব খুশি।’

কারিনার বাবা রণধীর কাপূর সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা খুব খুশি। করিনা আর বেবি দু’জনেই ভাল আছে।'

কারিনাকে হাসপাতালে ভর্তি করার পর খান এবং কপূর পরিবারের প্রায় সব সদস্যই সেখানে উপস্থিত ছিলেন।

তবে সন্তানটি পৃথিবীর আলো দেখার আগে যেমন তাকে নিয়ে চলছিল জল্পনা-কল্পনা, জন্মের পরেও অব্যাহত আছে তা। আপাতত সবাই কৌতূহলী এই বিষয়ে- তার কী নাম রাখা হবে। কিন্তু পরে সাইফ নিজেই সে জল্পনা উড়িয়ে দেন। কর্ণ জোহর টুইটে কারিনার ছেলের নাম লিখেছেন, তৈমুর আলি খান। সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যমের খবর, কারিনা-সাইফও জানিয়েছেন ছেলের নাম তারা রেখেছেন তৈমুর আলি খান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ