বিনোদন

মারা গেছেন গায়ক জর্জ মাইকেল

জর্জ মাইকেল
জর্জ মাইকেল

কেয়ারলেস হুইস্পার' খ্যাত ব্রিটিশ গায়ক, গীতিকার জর্জ মাইকেল আর নেই।

তার প্রকাশক জানিয়েছেন, ৫৩ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ড শায়ারের গোরিং এ নিজের বাড়িতে মারা গেছেন এই শিল্পী।

থেমস ভ্যালির পুলিশ বলছে, শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো তারা কোনো ব্যাখ্যা পাননি। কিন্তু কোনো অস্বাভাবিকতাও চোখে পরেনি তাদের।

ময়নাতদন্তে মৃত্যুর কারণ বেরিয়ে আসবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তবে, জর্জ কিছুদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা যাচ্ছে।

জর্জ মাইকেল এবং অ্যান্ড্রু রিজলি মিলে গড়েছিলেন হোয়াম!

আশির দশকে তরুণ কণ্ঠশিল্পী হিসেবে হোয়াম নামের এক ব্যান্ড দিয়ে ক্যারিয়ার শুরু করা এই তারকা পরবর্তীতে নিজের একক ক্যারিয়ার গড়ে তোলেন।

চার দশকের বেশি সময় ধরে মঞ্চ কাঁপানো এই শীর্ষস্থানীয় সঙ্গীত শিল্পী ড্রাগ এবং পুলিশি ঝামেলার কারণে জীবনে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন। সারাবিশ্বে তার অ্যালবামের ১০০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।

'কেয়ারলেস হুইস্পার' ছাড়াও তার অন্যান্য বিখ্যাত গানের মধ্যে রয়েছে লাস্ট ক্রিস্টমাস, ওয়ান মোর ট্রাই, ওয়েক মি আপ বিফোর ইউ গো এবং ফাদার ফিগার।

আরেক বিখ্যাত গায়ক ও গীতিকার স্যার এলটন জন নিজের ইনস্টাগ্রামে জর্জ মাইকেলের সঙ্গে নিজের একটি ছবি পোষ্ট করে শোক প্রকাশ করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ