বিনোদন

বাংলার আবহমান ঐতিহ্য তুলে ধরতে হবে

আসাদুজ্জামান নূর
আসাদুজ্জামান নূর

বাংলার আবহমান ঐতিহ্য তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরতে না পারলে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মনে করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

শুক্রবার সকালে বাংলা একাডেমির নজরুল মঞ্চে ‘আইলা’ জ্বালিয়ে আগুন পোহানোর মধ্য দিয়ে পৌষমেলা-২০১৭ এর উদ্বোধন করেন তিনি।

বাঙালির হাজার বছরের ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে নতুনদের পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন আরো বেশি করার পরামর্শও দেন তিনি।

পরে রকমারি পিঠাপুলির স্টলগুলো ঘুরে দেখেন মন্ত্রী। বাঙালির হাজার বছরের সংস্কৃতি তরুণপ্রজন্মের মাঝে তুলে ধরার পরামর্শ দেন তিনি।

পৌষের মৃদু শীতের হাওয়ায়, শিশিরভেজা বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত পৌষমেলার প্রথম দিনেই বেশ সমাগম ঘটে দর্শণার্থীদের।

বাংলার চিরায়িত ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার তাগিদ দিলেন তারা।

৩ দিনব্যাপি পৌষমেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৮ থেকে রাতসাড়ে ৮ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে মেলা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ