রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আদিবাসী সাংস্কৃতিক উৎসব’— উৎসবে যোগ দিয়েছেন চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, খাসিয়া, রাখাইনসহ দেশের বেশ কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী। রং-বেরঙের ঐতিহ্যবাহী সাজ-পোশাক, বাদ্যযন্ত্র, আর নিজস্ব কৃষ্টি নিয়ে শিল্পীরা যোগ দিয়েছেন উৎসবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় চলছে আদিবাসী সাংস্কৃতিক উৎসব।
বেলুন আর পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
আর দেশকে এগিয়ে নিতে হলে মূলধারায় ক্ষুদ্রজাতির সম্পৃক্ততার কথা বলেন পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা।
ব্যতিক্রমী এ বর্ণাঢ্য উৎসবে যোগ দিয়েছেন পাহাড় ও সমতলের প্রত্যন্ত এলাকার আসা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্পী। ছাত্র-শিক্ষক-জনতার অংশগ্রহণে উৎসব রূপ নিয়েছে মিলনমেলায়।
ভিন্ন জাতির গৌরবময় ঐতিহ্য তুলে ধরতেই এ উদ্যোগ বলে জানান আয়োজকরা।