"বর্বরতা মানে না কবিতা" স্লোগানে বুধবার রাজধানীতে শুরু হয়েছে জাতীয় কবিতা পরিষদের দুই দিনের জাতীয় কবিতা উৎসব।
সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এ উৎসব শুরু হয়েছে।
উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসানের সমাধিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনার ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যেদিয়ে।
দেশে দেশে বর্বরতা, নৃশংস ঘটনার বিরুদ্ধে কবিতার মাধ্যমে প্রতিবাদ জানানোর লক্ষ্যে এবারের উৎসব।
উৎসবের ৩১তম আয়োজনে বিশ্বের ৭টি দেশ ও বিভিন্ন ভাষার কবিরা অংশ নিয়েছেন। এবারও থাকছে কবিতা পাঠ ও সেমিনার।
এ বছর জাতীয় কবিতা পরিষদ পুরস্কার পাচ্ছেন কবি সাজ্জাদ কাদির, আর সম্মাননায় ভূষিত করা হবে কবি বেলাল চৌধুরীকে।
এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কবি শহীদ কাদরী ও কবি রফিক আজাদকে।