বিনোদন

১৪ দিন ব্যাপী একুশের অনুষ্ঠানের ঘোষণা সম্মিলিত সাংস্কৃতিক জোটের

১৪ দিন ব্যাপী একুশের অনুষ্ঠানের ঘোষণা সম্মিলিত সাংস্কৃতিক জোটের
১৪ দিন ব্যাপী একুশের অনুষ্ঠানের ঘোষণা সম্মিলিত সাংস্কৃতিক জোটের

"সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই" স্লোগানে ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ দিন ধরে একুশের অনুষ্ঠান করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

৮ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভাষা সংগ্রামী কামাল লোহানী।

৮ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অমর-একুশের অনুষ্ঠান করবে সংগঠনটি। ১৪ দিনের অনুষ্ঠানে আড়াই হাজার শিল্পী দলীয় আবৃত্তি, দলীয় নৃত্য, গণসঙ্গীত, পথ নাটকসহ নানা ধরনের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন।

এ সময় বক্তারা বলেন, পাঠ্যবইয়ে অযৌক্তিক পরিবর্তন, সাম্প্রদায়িক গোষ্ঠীর সমর্থন, হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুখর থাকবে এবারের সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানমালা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ