বিনোদন

গ্রন্থমেলায় বিশেষ আয়োজন শিশুপ্রহর

অমর একুশে গ্রন্থমেলা
অমর একুশে গ্রন্থমেলা

অমর একুশে গ্রন্থমেলার ছুটির দিনের বিশেষ আয়োজন শিশুপ্রহর— সঙ্গত কারণেই শিশুদের পদচারণায় মুখর পুরো মেলা প্রাঙ্গণ।

শিশুতোষ বই পড়ার পাশাপাশি শিশুদের মনোবিকাশে বইয়ের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া খুব জরুরী বলে মনে করছেন মেলায় আসা পাঠক—লেখকরা। একই সঙ্গে এ বিষয়ে অভিবাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ রয়েছে তাদের।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বইমেলায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা শিশুপ্রহর।

বড়দের পাশাপাশি ছোটরাও যেন এ সময় পাঠক হয়ে উঠে। মেলায় আসলেই বোঝা যায় তা। আধো আধো কথায় জানান দেয়-তারাই আগামীর ভবিষ্যৎ।

শিশুদেরকে বইয়ের সঙ্গে পরিচয় করানোর প্রয়োজনীয়তা তুলে ধরলেন মেলায় আসা লেখকরা। শিশুদের মনোবিকাশে পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুতোষ বইসহ অন্যান্য বই পড়া জরুরী বলে মনে করছেন পাঠকরা।

জ্ঞান লাভের পাশাপাশি ক্ষুদে বইপ্রেমীদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতেও বইমেলায় তাদের নিয়ে আসার তাগিদও দিয়েছেন পাঠক-লেখকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ