আজ (সোমবার) পহেলা ফাল্গুন— ঋতুরাজ বসন্তের প্রথম দিন। রাজধানীসহ সারাদেশে বাসন্তীবসনে, নাচে-গানে চলছে বসন্ত বরণ।
সকাল থেকেই নানা প্রস্তুতি নিয়েছে নগরবাসী। বসন্তের ডাকে সাড়া দিতেই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ছুটে এসেছেন তরুণ-তরুণী, বৃদ্ধসহ নানান বয়সের মানুষ। এখানে বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন গানে ও নৃত্যের তালে তালে বসন্তকে অভিনন্দন জানাচ্ছে।
প্রকৃতির পাশপাশি ফাগুনের রঙ লেগেছে সবার মনে। বড়দের সঙ্গে শিশুরাও এসেছে উৎসবের রঙ মাখতে। শাহবাগ থেকে শহীদ মিনার এলাকা পর্যন্ত দিনব্যাপী নানা উৎসবমুখর আয়োজন চলবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: