বিনোদন

বইপ্রেমীদের পদচারণায় মুখর একুশে গ্রন্থমেলা

একুশে গ্রন্থমেলা
একুশে গ্রন্থমেলা

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানানোর পর সবার গন্তব্য অমর একুশে গ্রন্থমেলা। বাঙালির আত্মপরিচয় উন্মেষের এ দিনে সববয়সী মানুষের ভিড়ে একুশে বইমেলা পায় ভিন্ন মাত্রা। সবকিছুতেই একুশের ছোঁয়া।

মেলায় আসা বইপ্রেমীদের পোশাকেও পেয়েছে তারই বহি:প্রকাশ। বর্ণমালা লেখা বাহারি পোশাক, কালো শাড়ি, পাঞ্জাবি ও ফতুয়া পড়ে এসেছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। কারো কারো গালে, হাতে রং তুলির ছোঁয়ায় আঁকা বর্ণমালা।

বেলা গড়াতেই শহীদ মিনারের ভীড় কমে তা একুশে মেলায় চলে আসে। সব বয়সী বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠে পুরো মেলা প্রাঙ্গণ।

বড়দের হাত ধরে শিশুরাও মায়ের ভাষার জন্য আত্মত্যাগের গৌরব গাঁথা জানতে এসেছে বইমেলায়। তরুন প্রজন্মের মাঝে একুশের চেতনা আরো সুদৃঢ় করতে একুশে নিয়ে আরো গবেষণা ও এ বিষয়ে পর্যাপ্ত বইয়েরও প্রয়োজনীয়তার কথা বললেন পাঠকরা।

একুশের চেতনা আর হৃদয়ের টানেই ছুটে আসা প্রাণের এ মেলায়। মানুষের বাধভাঙা এই জোয়াই প্রমাণ করে একুশ ও একুশে বই মেলা তাদের জীবনে কখনও ম্লান হওয়ার নয়।

একুশের চেতনায় দোল খাচ্ছে শিশুরাও। পরিচিত হচ্ছে ভাষা আন্দোলনের সৈনিকদের সঙ্গে। ভাষার ইতিহাস ও একুশের চেতনা তরুনদের মধ্যে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ